• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

উত্তরার বিভিন্ন পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:৫০
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনও ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্য রাজধানীর উত্তরার বিমানবন্দর মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ ২১টি পয়েন্টে ‘শান্তির বার্তা’ নিয়ে সাদা পতাকা হাতে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ‘আওয়ার প্রটেস্ট ফর দ্য পিস টুডে, ফর ইওর পিস টুমরো’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিমানবন্দর, মেট্রোরেলসহ রাজধানীর এ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিচ্ছে তারা।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ‍্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তরার ২১টি পয়েন্টে অবস্থান করছে।

সাদা পতাকা হাতে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে মাঠে রয়েছে। শান্তি প্রতিষ্ঠায় আমাদের এই অবস্থান। আওয়ামী লীগকে কোনও ছাড় নয়। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।’

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ‍্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল বলেন, ‘খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে তার অনুসারীরা অপকর্ম শুরু করেছে। আমরা তাদের প্রতিহত করতে রাজপথে আছি। আমরা শান্তির পক্ষে। উত্তরাতে কোনও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেউ করতে পারবে না।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি বলেন, ‘আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তির বার্তা পৌঁছ দিতে ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে অবস্থান কর্মসূচি পালন করছি। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে প্রতিহত করা হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম