• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

খন্দকার মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৯:৫৫
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৯:৫৫

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় হঠাৎ খাদিমের চা বাগান গুলোতে গিয়ে উপস্থিত হন তিনি।

সবার সাথে আলাপ ও কুশ-গল্পে তাদের মনের কথা শুনেন। খন্দকার মক্তাদির চা শ্রমিকদের পাশে বসে চা খেয়ে গল্পে মেতে উঠেন। কথা বলেন নানা বিষয়ে। চা শ্রমিকদের সকালের বাস্তবতার মধ্যে সবাইকে নিয়ে সেলফিতে মেতে উঠেন।

ভোরের আলো ফোটার সাথে সাথে চা শ্রমিকরা কাজে বেরিয়ে পড়েন। তারা মাইলের পর মাইল হেঁটে চা পাতা তোলার জন্য বাগানে যান। শ্রমিকরা ন্যুনতম মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা উন্নত বেতন, রেশন, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার দাবিতে প্রতিনিয়ত আন্দোলন করতে হয় বলে জানান খন্দকার মুক্তাদিরকে।

এসময় তিনি বলেন, চা -শ্রমিকদের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। শ্রমিকরা যাতে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করতে পারেন সেজন্য কাজ করবো আমরা। বেতন, রেশন বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরির নিশ্চয়তায় ও স্থায়ীভাবে জমি বরাদ্দসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।

এসময় সাথে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম