• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

যুবদল নেতাকে ১০ সেকেন্ডে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১১:২৬
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১১:২৬

যুবদল নেতাকে ১০ সেকেন্ডে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি যুবদল পল্লবী থানার সদস্য সচিব।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরানো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়।

এসময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জাগো গণমাধ্যমকে বলেন, ‘যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে।

আমাদের টিম সেখানে গেছে।’
তিনি জানান, রাত ৮টার দিকে গুলিবিদ্ধ কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com