• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: কলিম উদ্দিন মিলন

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৪:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৪:৪৯

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক–দোয়ারাবাজার (সুনামগঞ্জ–৫) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক থাকি, তাহলে কোনো শক্তি ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তিনি বলেন, মতপার্থক্য ও ব্যক্তিগত বিরোধ ভুলে উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জাতির মুক্তির সনদ’ ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এবং হাদা–চানপুর উত্তর ও দক্ষিণ মহল্লায় পৃথক দুটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই এই বিজয় ঠেকাতে পারবে না। আমাদের লক্ষ্য এক—ধানের শীষের জয়। এ বিজয় মানে খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয়।

মিলন আরও বলেন, সুনামগঞ্জ–৫ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন—সড়ক, হাসপাতাল, কলেজ, স্কুলসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন—নির্ভর করছে নির্বাচনে ধানের শীষের সফলতার ওপর। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা জনগণের পক্ষে কাজ করব। আগামী প্রজন্মের উন্নত ভবিষ্যতের জন্য ধানের শীষকে জয়ী করতেই হবে।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়; এটি খালেদা জিয়া ও তারেক রহমানের নীতির প্রতীক। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

বাবনগাঁওয়ের বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইউসুফ আলী। বক্তব্য দেন আলী হোসেন মেম্বার, নুরুল ইসলাম, নেছার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আল আমিন।

হাদা–চানপুর উত্তর ও দক্ষিণ মহল্লার বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা খলিলুর রহমান এবং পরিচালনা করেন আব্দুস সোবহান। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান সামসু এবং শফি উদ্দিন আয়না মিয়াসহ আরও অনেকে।

এছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উঠান বৈঠকগুলোকে ঘিরে এলাকার বিভিন্ন মহলে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম