• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ‘উৎস সন্ধ্যা ২০২৫

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৩:৫৬
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৩:৫৬

 

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে উৎস বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘উৎস সন্ধ্যা ২০২৫’। প্রায় ৩২ বছর ধরে প্রান্তিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে কমিউনিটিভিত্তিক এ সংস্থা। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে ও তহবিল সংগ্রহে এ বছরও সংস্থাটি শিশুদের শিক্ষা, পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংক্রান্ত কর্মসূচির কার্যক্রমের ধারাবাহিক পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।
আগামী ২১ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হবে। জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালের সঙ্গীত পরিবেশনায় অতিথিরা উপভোগ করবেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শুধু সঙ্গীত উপভোগেই নয়, এ আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সকল তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত¡াবধানে থাকা শিশুদের কল্যাণে।
উৎস সন্ধ্যা ২০২৫ -এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ থেকে ৪০০০ টাকা। টিকিফাই প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: ০১৭১১৬২২৩৭৮ অথবা ০১৭৫৫৬১৮৯৩০ নম্বরে, অথবা ভিজিট করুন উৎস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।

উৎস বাংলাদেশ
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উৎস বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে। সংস্থাটি এমন একটি সমাজের স্বপ্ন দেখে, যেখানে জাত, ধর্ম, শ্রেণি বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে প্রতিটি শিশু একটি নিরাপত্তা ও যতেœর সাথে বেড়ে উঠবে এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। উৎস বর্তমানে ৫৬৯ জন শিশুর পরিচর্যা করছে, যার মধ্যে ৮৫ জন শিশু সংস্থাটির বৃহত্তম ক্যাম্পাস গাজীপুরে আবাসিক সুবিধা ও শিক্ষা গ্রহণের সুবিধা পাচ্ছে। পাশাপাশি, শিশুদের টেকসই উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি উৎস ক্যাটারিং সার্ভিস, উৎস গ্রোসারি এবং টেইলারিং ও বুক প্রিন্টিং -এর মতোন নানা উদ্যোগ চালু করেছে।
এসব উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে অবদান রাখার একটি সুযোগও তৈরি করেছে উৎস বাংলাদেশ। আগ্রহী ব্যক্তিরা চাইলে কোন শিশুর স্পনসর হতে পারেন বা বিভিন্ন কর্মসূচিতে অনুদান দিয়ে সহায়তা করতে পারেন। উৎস বাংলাদেশের কার্যক্রম সম্পর্ক আরও জানতে এবং কীভাবে তাদের উদ্যোগে অবদান রাখতে পারেন তা জানতে ভিজিট করুন: িি.িঁঃংযড়নধহমষধফবংয.ড়ৎম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম