• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ১১:৩২
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ১১:৩২

 

চাঁদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে তানভীর হুদার সমর্থকরা মশাল মিছিল করছেন। ছবি: খবরের কাগজ

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর মতলব ব্রিজের টোল প্লাজা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। এতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতারা।

নেতারা বলেন, ‘আমরা মতলব উত্তর ও দক্ষিণের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে মনোনয়ন দিতে হবে।’

তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যদি যথাযথ মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থাকা তানভীর হুদাই মনোনয়ন পেতেন। তার বাবা, মরহুম নুরুল হুদা মতলবে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং এ আসন থেকে ৪ বার সংসদ সদস্য ও ২ বার প্রতিমন্ত্রী ছিলেন।

বক্তারা আরও বলেন, ‘তানভীর হুদা দলীয় কর্মীদের দুঃসময়ে আগলে রেখেছেন, জেলে যাওয়া নেতা-কর্মীদের পরিবারকে সহায়তা করেছেন, নিজেও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরণ করেছেন। তাদের দাবি, তানভীর হুদাকে চূড়ান্ত মনোনয়ন না দিলে চাঁদপুর-২ আসনে বিএনপি পরাজিত হবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আসনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম