• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নয়াপল্টনে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৩:১২
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৩:১২

মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নয়াপল্টনে মানববন্ধন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার-২ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে অ্যাডভোকেট আবেদ রাজার ‘সাপোর্টার্স ফোরাম’ ও এর ‘অঙ্গীকার বন্ধন’ ব্যানারে তারা এই মানববন্ধন করেন।

সমর্থকদের দাবি, এই আসনে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে।

মানববন্ধনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, ‘কুলাউড়ায় এমন একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি কখনো এক মিনিটের জন্যও জেলে যাননি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আন্দোলনের সময়ে তিনি লন্ডন চলে গেছেন- এটা শুধু আমার কথা নয়।’

তিনি আরও বলেন, ‘এক মাস আগে কুলাউড়ায় বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে, সেখানে এই ব্যক্তি পরাজিত হয়েছেন। যারা নেতাকর্মীদের কাছেই পরাজিত হন, তারা দেশের মানুষের ভোট নিয়ে কীভাবে নির্বাচিত হবেন?’

মানববন্ধন থেকে প্রাথমিক প্রার্থী প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি পেশ করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে হাইকমান্ড আসনটির প্রার্থী পুনর্বিবেচনা করবে।

সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চালনা এবং আহ্বায়ক এনাম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, সিনিয়র আইনজীবী ও কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সাবেক ছাত্রদল নেত্রী নিশিতা, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুর-এর নাম ঘোষণা করেছে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com