• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

ফেসবুকে তারেক রহমানকে কটূক্তির মামলার আবেদন খারিজ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ২:৫৫

ফেসবুকে তারেক রহমানকে কটূক্তির মামলার আবেদন খারিজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘মিথ্যা ও সম্মানহানিকর’ তথ্য প্রচার করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, মামলা গ্রহণ করার উপাদান না থাকায় আদালত তা খারিজ করার আদেশ দিয়েছেন।

গত বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটোর শাহিন মাহমুদ (এম. এইচ) ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। একদিন পর আদালত এ আদেশ দেয়।

মামলার আবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই বক্তব্যের সূত্র ধরে ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট-প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।

বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com