• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৩:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৩:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, গরিবের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

তারেক রহমান ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক। তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দক্ষিণ বেগুনবাড়ি জামে মসজিদ ও এতিমখানায় ড্যাবের উদ্যোগে দোয়া ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

ওই অনুষ্ঠানে উপকমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, প্রথম যুগ্ম মহাসচিব ডা. শাহ্ মুহাম্মদ আমানুল্লাহ মেহেদী, সহসভাপতি অধ্যাপক ডা. ফারুক কাসেম, উপ কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. শেখ ফরহাদ, যুগ্ম মহাসচিব ডা. শহিদুল হক রাহাত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, কেন্দ্রীয় নেতা, ডা. দেলোয়ার হোসেন টিটু, ডা. একে আল মিরাজ, ডা. মশিউর রহমান কাজল, ডা. বশির আহমেদ হৃদয়, ডা. শহিদুল ইসলাম রবিন, ডা. শাহনেওয়াজ, ডা. রেদোয়ান ফেরদাউস, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. ফারহান ইমতিয়াজ, ডা. ইমরানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া, সারা দেশে ড্যাবের বিভিন্ন শাখার উদ্যোগে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। শেরপুর জেলায় এরকম একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম