• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভূমিকম্পে ঢাকার অনেক ভবনে ফাটল

প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ২:৩৬
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ২:৩৬

9633329 9

ভূমিকম্পে ঢাকার অনেক ভবনে ফাটল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ৫.৭ রিখটার স্কেলের এই ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। অনেক ভবনে ফাটলও দেখা দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভূত হয়। এর কিছু সময় পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবন হেলে পড়া এবং ফাটল ধরার ছবি ও ভিডিও পোস্ট করছেন অনেকে।

প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকাররম ভবনের দেয়ালে ফাটল ধরেছে। শেখ মুজিব হলের পুরাতন ভবনের তৃতীয় তলার ছাদের ফাটল ধরেছে।


এদিকে, টঙ্গী রেলস্টেশন রোডের একটি ভবন হেলে পড়ে। রাজধানীর স্বামীবাগ এলাকার একটি ভবনের অপর একটি ভবনের দিকে হেলে পড়েছে। বাড্ডা লিংক রোডের একটি ভবনও পাশের একটি ভবনের ওপর হেলে পড়ে। নিউমার্কেটের নীলক্ষেত বইয়ের মার্কেটের সামনের কনফিডেন্স ভবনটি অনেকখানি হেলে পড়েছে।

অন্যদিকে, ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে রাজধানীর বংশালে কশাইতলীতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com