• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নবীনগরে মনোনীতপ্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের মশাল মিছিল

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ১:৪২
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ১:৪২

নবীনগরে মনোনীতপ্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্ত্বরে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মশাল নিয়ে সমবেত হয়ে উপজেলা পরিষদ রোড পর্যন্ত বিএনপির প্রার্থী পূর্ণ বিবেচনা করে মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে নবীনগর বিএনপির একাংশ।

গত ২০২৪ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলটি করেছেন। মশাল মিছিল শেষে তারা উপজেলা পরিষদ রোডে সমবেত হয়ে প্রতিবাদী বক্তব্যও তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, ‘আমরা তৃণমূল স্তরে বিএনপির রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। বাড়ি থেকে দিন-রাত পালিয়ে থেকেছি, অথচ মাঠের নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি।’

পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন রুবেল বলেন, ‘আমরা চাই পূর্ণ বিবেচনা করে বিএনপির মনোনয়ন পরিবর্তন করা হোক।’ এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবিলায় সশস্ত্রবাহিনী সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্রবাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com