• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে সড়ক বন্ধ করে নার্স সমাবেশ, জনভোগান্তি চরমে

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৩:০৪
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৩:০৪

96332950

রাজধানীতে সড়ক বন্ধ করে নার্স সমাবেশ, জনভোগান্তি চরমে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীতে সড়ক বন্ধ করে নার্সদের মহাসমাবেশ করায় জনদুর্ভোগ চরমে উঠেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে সমাবেশ শুরু করেন তারা।

সরেজমিনে দেখা গেছে, মহাসমাবেশকে ঘিরে তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে ওই রুটের গাড়িগুলোকে ডাইভারশন করে বিজয়নগর–কাকরাইল সড়কের দিকে পাঠানো হয়। অতিরিক্ত চাপ সামলাতে না পারায় সেখানে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হঠাৎ করে সড়ক বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

কল্যাণপুরগামী বেশ কয়েকজন যাত্রী জানান, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া সড়ক বন্ধ করে সমাবেশ করা উচিত নয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। অল্প দূরত্ব পার হতে লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা, কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের আরও ভাবা উচিত বলে মন্তব্য করেন তারা।

এদিকে সকাল থেকে কয়েক হাজার নার্স প্রেসক্লাব এলাকায় সমাবেশে যোগ দেন। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে স্লোগান দেন। সমাবেশে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, ‘নার্সদের সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে যানবাহন ডাইভারশন করে কাকরাইল রুটে দেওয়া হয়েছে। তিনি বলেন, বেলা একটা থেকে দেড়টার মধ্যে সড়ক খোলা হবে বলে তারা জানিয়েছেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com