• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল গাজীপুরে

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৩:৪০
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৩:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতীকী ছবি
আবারো দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৩.৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুর।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’

এর আগে, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা ৪৫০।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম