• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৪:০৫
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৪:০৫

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ঢাকা মেডিক্যাল হাসপাতাল ও ঢাকা বিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির সদস্যরা।

জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এবং ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সার্বিক পরিকল্পনায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রিহ্যাবিলিটেশন কমিটির সদস্যসচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফের কো-অর্ডিনেটর ও ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাব এর সাংগঠনিক সম্পাদক ডা. জাবেদ আহমেদ, ডা. বাছেদুর রহমান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মীর রাশেক আলম অভি, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ দপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামীন ঈশাদ, সহ আন্তর্জাতিক সম্পাদক ডা. আশরাফুল আলম মানিক, সহ প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবদুল ইসলাম খান, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রদলের ডা. মেশকাত শরীফ ভূঁইয়া, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ, সহ- সম্পাদক ডা. রাসেল হোসেন, ডা. মীর সোহান, জোবায়ের আলম পাভেল, রংপুর মেডিক্যািল কলেজ ছাত্রদল নেতা ডা. রাকিব, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা হামিম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com