• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৬:৪৫
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৬:৪৫

না’গঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রতি জনগণের সমর্থন সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে সেবামূলক মনোভাব ছড়িয়ে দিতে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, প্রবীণ ও কর্মজীবীরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করতে থাকেন। মাসুদুজ্জামান নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মেডিক্যাল ক্যাম্পে চক্ষু, ডায়াবেটিস এবং সাধারণ রোগের বিভিন্ন শাখার অভিজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। চক্ষু বিভাগে বিনামূল্যে চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ, আই ড্রপ ও মানসম্মত চশমা দেওয়া হয়। ডায়াবেটিস কর্নারে রক্তে শর্করা পরিমাপ করে রোগীর অবস্থা অনুযায়ী পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের জটিলতা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন চিকিৎসকরা। স্থানীয় জনগণের সুবিধার্থে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও দেওয়া হয়, যা অংশগ্রহণকারীদের কাছে অত্যন্ত উপকারী বলে তারা জানান।
এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। নিম্নআয়ের মানুষের জন্য এমন উদ্যোগকে অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের অঙ্গীকার, আর সেই লক্ষ্যেই জনগণের দোরগোড়ায় এমন সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
গণসংযোগ ও ক্যাম্প কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নুরে এলাহি সোহাগ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com