• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে: আফরোজা আব্বাস

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৭:০০
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৭:০০

96326 2

পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে: আফরোজা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও ঢাকা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে উন্নয়নের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে। আজকে দেশের প্রতিটি সড়কের বেহাল দশা। এর কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। এদের উন্নয়ন ছিলো লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি। মেগা প্রজেক্টের নামে মেঘা দূর্নীতি করারই এদের মূল উদ্দেশ্য ছিলো।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং মো. মাইনুল ইসলাম প্রমুখ।

আফরোজা আব্বাস বলেন, এত্র এলাকায় আমি এবং আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমার পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী (মির্জা আব্বাস) শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সুখদুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। অনেকে এমপি হয়ে এলাকার খোঁজ নেন না। এ এলাকায় থাকেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাক। কিন্তু আমি এবং আমার পরিবার ছায়ার মত সবসময় আপনাদের পাশে থাকবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com