• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুলের সম্প্রতি সমাবেশ

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৩:০২
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৩:০২

963339 4

না’গঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুলের সম্প্রতি সমাবেশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নে সম্পৃতি সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, ষড়যন্ত্র ছিল, আছে, চলবে কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখব না। ধানের শীষের প্রচারণা তৃণমূলেই জনপ্রিয়তার ঢেউ তুলেছে। দল আমাকে মূল্যায়ন করেছে, আর সেই মূল্যায়ন এসেছে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আস্থার ভিত্তিতে।

তিনি আরও বলেন, বিএনপির দুঃসময়ে আমি নেতা-কর্মীদের পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি দেয়। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন – এই ঐক্যই আমাদের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দেবেন এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।

মান্নান বলেন, বিএনপির যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে- এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা। এই দফা বাস্তবায়নের লড়াইয়ে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধ।

সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, ডা. মিজানুর রহমান, আলী আজগর, মাসুম রানা, জয়নাল আবেদীন, পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com