• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নারীদের শিক্ষা ও উন্নয়নে কাজ করবে বিএনপি: শামা ওবায়েদ

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৩:০৯
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৩:০৯

নারীদের শিক্ষা ও উন্নয়নে কাজ করবে বিএনপি: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি: খবরের কাগজ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের শিক্ষা ও উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেবে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এসব ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরিবারের মায়েদের নামে। এ কার্ডের মাধ্যমে আপনারা সব ধরনের সেবা পাবেন। আমরা সব নারীকে সম্মান দিতে চাই। আগামী নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে, তাহলে নারীসমাজের উন্নয়ন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘নারীর ক্ষমতায়ন করতে হলে তৃণমূল থেকে ক্ষমতায়নের ব্যবস্থা করতে হবে। এ জন্য সবার আগে তৃণমূল থেকে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিএনপি যখনই ক্ষমতায় থাকে, তখনই নারীরা সুরক্ষিত থাকে। গত ১৭ বছর এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। ২০১৮ সালে রাতে ভোট হয়েছে। গত ২০২৪ সালে কেউই ভোট দিতে পারেনি। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com