• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

মনসুরের মুক্তির দাবিতে নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রকাশ: রবিবার, ২১ আগস্ট, ২০২২ ২:৫১
আপডেট: রবিবার, ২১ আগস্ট, ২০২২ ২:৫১

 

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৫নং ওয়ার্ডের আহবায়ক সুলতান বক্স মনসুরের মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দরগাহ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী ও আবু আহমদ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ, আবুল কালাম সাহেদ, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য আলী আনসার, দেওয়ান রেজা মজিদ, দুলাল আহমদ, রুবেল বক্স, আমিনুর রহমান আমিন,আব্দুল আমিন, জাহেদ আহমদ, নুরুল আমিন, আশিকুর রহমান, দেলোয়ার হোসেন, শেখ সাকিব, মেহদী হাসান সুবেল, শেখ ফাইয়াজ আহমদ, আজাদ আহমদ, সায়েম আহমদ রনি,রবিন আহমদ, শিপন আহমদ, জাহাঙ্গীর আহমদ, শামীম আহমদ, আব্দুস সালাম, শাহাবুদ্দিন, বাবলু প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিমানবন্দর থানা পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা সুলতান বক্স মনসুরকে গ্রেফতার করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম