• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশকে সবসময় লুকিয়ে এবং পরোক্ষভাবে আ’লীগকে সহযোগিতা করতে দেখেছি : ভূমিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১:২১
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১:২১

96000236 1

পুলিশকে সবসময় লুকিয়ে এবং পরোক্ষভাবে আ’লীগকে সহযোগিতা করতে দেখেছি : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ক্ষমতায় যে-ই থাকুক না কেন, সে বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, পুলিশ প্রশাসনের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সবসময় আন্ডারস্ট্যান্ডিং ছিল। পুলিশকে সবসময় লুকিয়ে এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে দেখেছি। পুলিশ যদি আওয়ামী লীগের প্রতি কঠিন, এগ্রেসিভ ও চরম আকার ধারণ করত, আওয়ামী লীগের টিকে থাকা কঠিন হতো।

গতকাল শনিবার নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ২১ বছর সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দুঃসময়ে পুলিশ প্রমাণ করেছে আওয়ামী লীগের প্রতি তাদের সবসময় দুর্বলতা ছিল। পুলিশকে সাধারণত যেই সরকার থাকে তার নির্দেশনামতো কর্মকান্ড চালিয়ে যেতে হয়। সেটা করেছেন, কিন্তু বরাবরই আমি দেখেছি আওয়ামী লীগের প্রতি পুলিশের দুর্বলতা।

তিনি আরো বলেন, ক্ষমতায় যে-ই থাকুক না কেন, সে বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, পুলিশ প্রশাসনের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সবসময় আন্ডারস্ট্যান্ডিং ছিল। সবসময়ে লুকিয়ে এবং পরোক্ষভাবে সহযোগিতা করতে দেখেছি।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী অকৃতজ্ঞ নন। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তার কর্মকান্ডের মাধ্যমে পুলিশের প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ সবচেয়ে বঞ্চিত। বিগত কোনো সরকার তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেনি। তাদের পরিবারকে দেখাশোনা, তাদের চাহিদা, তাদের বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধা কোনোটিই দেয়া হয়নি।

তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় এসে আপনাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে, আপনাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমি মনে করি বিগত সরকার যারা ছিল, সব সরকারের চেয়ে আমাদের সরকারের আমলে আপনারা ভালো অবস্থানে আছেন। কেন থাকবেন না আমাদেরও দায়িত্ব আছে।

ভূমিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে আরো ওয়েল-ইকুইপড করা হয়েছে, হেলিকপ্টার দেয়া হয়েছে। বিদেশে ভালোভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে, ব্যাংকও দেয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com