• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রেলকে আর লোকসানে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৭

9658741 1

রেলকে আর লোকসানে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশ রেলওয়েকে লোকসানি তকমা থেকে বের করে একটি লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

​বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর রেল ভবনে মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

শেখ রবিউল আলম একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

​মন্ত্রী বলেন, ‘সরকার রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না। একে লাভজনক করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।’

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ টেনে শেখ রবিউল আলম বলেন, ‘ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া টিকিট কালোবাজারি প্রতিরোধ, দুর্নীতি দমন ও সেবার মান বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে।’

১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের আগামী ১৮০ দিনের মধ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন নতুন রেলমন্ত্রী। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ভ্রমণের সময় কমিয়ে আনার উপায় খুঁজতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি।

মন্ত্রী জানান, সেই সুপারিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদ যাত্রায় কড়াকড়ি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ট্রেন ভ্রমণ নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন শেখ রবিউল আলম।

​রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মো. রাজীব আহসান।

​এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com