• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধান শিক্ষকের উপর হামলা করে হাত ভেঙ্গে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১২
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১২

96333201 3

প্রধান শিক্ষকের উপর হামলা করে হাত ভেঙ্গে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা

শরীয়তপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নড়িয়া উপজেলার বিঝারী উপশী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের উপর হামলা করে ডান হাত ভেঙ্গে দিয়েছে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান ও তার সহযোগিরা। ওয়াহিদুজ্জামান নিক্সন খান এ ঘটনা অস্বীকার করেছেন।
নুরুল আমীন রতন জানান, স্কুলের উন্নয়ন কাজ তদারকি করে অটোরিক্সা করে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বেলা অনুমান দেড়টায় ভোজেশ্বর বাজারের পূর্বে তিন দোকান নামক স্থানে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান ও ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার এর নেতৃত্বে ৭/৮ জনের একদল যুবক লাঠিসোটা নিয়ে বিঝারী উপশী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা রতন মাষ্টার কে বলে শালা তুই স্কুলের ম্যানেজিং কমিটি করছো কার নির্দেশে । এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন মাস্টারের উপর হামলা করে এলাপাথারি লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় লাঠির আঘাতে রতন মাস্টারের ডান হাত ভেঙ্গে যায়্।স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে শরীয়তপুর এ নিয়ে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বিঝারী উপশী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের ছেলে হিমেল বলেন, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান ও ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার এর নেতৃত্বে ৭/৮ জনের একদল যুবক লাঠিসোটা নিয়ে এসে আমার বাবার উপর হামলা করে বেদম মারপিট করে মাটিতে ফেলে দেয়। লাঠির আঘাতে আমার বাবার ডান হাতের হাড় ভেঙ্গে গেছে। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান ও ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার এর সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনা অস্বীকার করে বলেন,এ ঘটনা কখন কোথায় হয়েছে কে করেছে তা আমরা জানি না। আমরা নড়িয়ায় ছিলাম সিডিউল কিনতে গেছি। ্ াামাদেও নামে মিথ্যা অপবাদ দিয়েছে।
এ ব্যাপাওে নড়িয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি বলেন, আমি ঘটনা শুনেছি। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তা ঠিক হয়নি। ঘটনা তদন্ত করে দেখবো আমাদেও দলের কেউ যদি এটা কওে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, ঘটনা আমি শোনার সাথে সাথে পুলিশের টীম পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com