• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলে বানিয়েছে আজিমপুর: গয়েশ্বর

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৪
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৪

965552103

বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলে বানিয়েছে আজিমপুর: গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের উন্নয়ন নিয়ে মানুষকে বড় বড় স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটেনি। তিনি মন্তব্য করেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়নের দায়ও নিতে হয়। দেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলে বানিয়েছে আজিমপুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক বা রাজনৈতিক ব্যক্তিদের কোনো ধরনের তদবির গ্রহণ করা উচিত নয়। এ ধরনের প্রভাব গ্রহণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারাও অপরাধের অংশীদার হবেন বলে তিনি সতর্ক করেন। জনপ্রতিনিধিরা বিষয়গুলো নজরদারিতে রাখবেন এবং প্রয়োজনে সংসদে উত্থাপন করবেন বলেও জানান।

পরিবেশের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চুনকুটিয়া খালের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। শুভাঢ্যা খালের পানি একসময় ব্যবহারযোগ্য থাকলেও এখন তা মারাত্মকভাবে দূষিত। পরিবেশগত এই অবক্ষয় দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন জরুরি। অনেক শিক্ষকই নিজের সন্তানকে নিজে পড়ান না—এতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তিনি বিজ্ঞান ও প্রযুক্তিকে যুগোপযোগী করা, চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং মেধা, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। মাদক সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে মাদকের বিস্তার ঘটেছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সভায় তিনি উল্লেখ করেন, তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এখনই পরিবর্তনের সূচনা করা দরকার।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com