• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সামরিক কবরস্থানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩২
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩২

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহিদ সেনা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি
রাজধানীর বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষে শহিদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন করতে গেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১২ মিনিটের দিকে শহিদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তারা শহিদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন।

পরে তারা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন।

এ সময় তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার জাতীয় শহিদ সেনা দিবস পালিত হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর দিনটিকে ‘শহিদ সেনা দিবস’ ঘোষণা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম