• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৭

 

ঝিনাইদহ প্রতিনিধি

ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম নামে ৭ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার বারবাজার এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।খেলার সাথীদের সাথে শেষ দেখা গিয়েছিল গতকাল বিকেলে। এরপর আর বাড়ি ফেরেনি ৭ বছরের ছোট্ট শিশু তাবাসসুম। নিখোঁজের উৎকণ্ঠা নিয়ে রাতভর স্বজনরা মাইকিং আর খোঁজাখুঁজি করলেও আজ সকালে মেলে তার নিথর দেহ। ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পতিত বস্তা খুলে এবং বাবা মায়ের উপস্থিতিতে শনাক্ত হয় নিখোঁজ তাবাসসুম লাশ। তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এই নৃশংস হত্যাকাণ্ডে হতবাক ও শোকস্তব্ধ পুরো এলাকা। কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, জানান “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছি। শিশুটির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে আমাদের কাছে এটি শ্বাসরোধে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা অপরাধীদের ধরতে অলরেডি তদন্ত শুরু করেছি।”দোষীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম