• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ নেতাদের জামিন নিয়ে তাজনুভা জাবিনের প্রতিক্রিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৩

965874442

আ’লীগ নেতাদের জামিন নিয়ে তাজনুভা জাবিনের প্রতিক্রিয়া

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনুভা জাবিন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে জাবিন বলেন, ‘নারায়নগঞ্জের আইভি, টেকনাফের বদি, রিজেন্টের শাহেদ। সবার জামিন হলো। সামনে জামিন হওয়ার তালিকা আরো বাড়বে। এক গোষ্ঠী এসে হাবিজাবি মামলায় জেলে দেয়। আরেক গোষ্ঠী এসে বারগেইন করে জামিন দেয়। এই লুপ চলছে, চলবে।’

এরপর আফসোস করে তিনি বলেন, ‘শুধু সাগর-রুনি, হাদীর বিচার তালিকায় আসে না।’

পোস্টের শেষ দিকে ক্ষেদ প্রকাশ করে তিনি বলেন, ‘কে বলে কেউ কথা রাখে না, এই যে নিজ স্বার্থে নিয়ম মেনে কথা রাখা হচ্ছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com