• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে: লুনা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৬

9659853 3

অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে: লুনা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন- শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনছার আহমদের বাড়িতে বৃহত্তর ব্রাহ্মণ গ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং এর সুফল আপনারা অবশ্যই পাবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এম ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। ইলিয়াস আলীর উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা নিয়েই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের যে প্রত্যাশা আছে তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আনছার আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল জলিল জিলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কয়েছ আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক সমছু খান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ আহমদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সোহেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com