• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিকদলের কঠোর নির্দেশনা

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৭
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৭

963333260

আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিকদলের কঠোর নির্দেশনা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
দেশে আইনশৃংখলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে সংশ্লিষ্ট সব ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিকদল। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এমন উদ্যোগ নিয়েছে শ্রমিক দল।

দলটির প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক নোটিশে এ কথা জানানো হয়েছে।

এর আগে সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ডোকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শিমুল বিশ্বাসকে কঠোর নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের কাছে পাঠানো শ্রমিক দলের নোটিশে বলা হয়, অফিস আদালতের শ্রমিক-কর্মচারী, যানবাহনের যাত্রী ও পথচারী এবং সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিল-কলকারখানা, যানবাহন ফুটপাত, দোকানপাট, অফিস-আদালতপাড়া ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিক-কর্মচারী ভাইবোনদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে যে, দেশে প্রচলিত আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো ধরনের কর্মকাণ্ড বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যকলাপ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকেও বিরত রাখুন।

পাশাপাশি আশপাশে সংঘটিত যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করুন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, এ বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও সব পর্যায়ের নেতাকর্মীদের করণীয় নির্ধারণের জন্য সব ইউনিট ও বিভাগীয় কমিটিকে জরুরি সভা আয়োজনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা যাচ্ছে।

এছাড়াও প্রতিটি বিভাগীয় পর্যায়ের সভায় জাতীয়তাবাদী শ্রমিকদল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী এবং সংসদীয় আসন ৭২ (পাবনা-৫), এর সংসদ সদস্য, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com