• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকায় আসতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৬
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৬

96000235

ঢাকায় আসতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ঢাকায় আসতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ স্মরণ করেন। ইসহাক দার জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অধীর আগ্রহে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং ঢাকায় আসতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। এছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com