• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীকে শিশুর জিজ্ঞাসা, আঙ্কেল আপনি রোজা রাখেন?

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৯
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৯

960000147

প্রধানমন্ত্রীকে শিশুর জিজ্ঞাসা, আঙ্কেল আপনি রোজা রাখেন?

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নৌবাহিনীর সদর দফতর জামে মসজিদে দ্বিতীয় জুমা আদায় করেছেন তারেক রহমান। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও এখানে নামাজ আদায় করেন।

তবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর ঘটলো ব্যতিক্রমী ঘটনা। মসজিদ থেকে বের হয়ে সেখানে আগত শিশুদের সঙ্গে কুশলবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের মাথায় হাত বুলিয়ে আদর করেন। দেশের সরকারপ্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ঘিরে ধরে তারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, কয়েকজন শিশু তাকে প্রশ্ন করে জানতে চায়, আঙ্কেল আপনি রোজা রাখেন। তখন অট্টহাসি দেন প্রধানমন্ত্রী। বললেন, ‘হ্যাঁ, রোজা রাখি।’ তিনি তাদের কাছে পাল্টা জানতে চান, ‘তোমরা রাখো?’

শিশুদের অনেকেই জানালো—তারা সবগুলো রোজা রেখেছে। এ কথা শুনে প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় তিনি তাদের ভালোভাবে চলার উপদেশ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com