• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের উৎসব ভাতা দেওয়ার চেষ্টা চলছে: অনিন্দ্য ইসলাম

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৪
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৪

962030

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের উৎসব ভাতা দেওয়ার চেষ্টা চলছে: অনিন্দ্য ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ঈদুল ফিতরের আগেই দেশের সব মসজিদের খতিব ও ইমামকে পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোরে মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের সম্মানে জেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তৃতাকালে তিনি এ তথ্য জানান।

অনিন্দ্য ইসলাম বলেন, বিএনপি নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল- দেশ পরিচালনার সুযোগ পেলে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ফ্যামিলি কার্ডের আওতায় আনবে। যার ফলে রাষ্ট্র প্রতিমাসে তাদের সহযোগিতা করবে। এ উদ্যোগ আমরা ইতোমধ্যে শুরু করেছি। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার বীজ ও তার ফসলের উৎপাদিত ফসলের নায্য দাম পায়, সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট ঈদের আগেই শুরু হচ্ছে। তেমনি ইমাম ও মুয়াজ্জিন কিংবা বিভিন্ন ধর্মগুরুদের প্রতি মাসে সম্মানি ভাতা দিতে চাই। কারণ, মসজিদ ও মন্দির কমিটি তাদের যে ভাতা দেন; সেটি দিয়ে তাদের সংসার চলে না। ঈদুল ফিতরের আগে দেশের সব মসজিদের খতিব ও ইমামদের পর্যায়ক্রমে উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় অন্য ধর্মগুরুরাও এই সুযোগের আওতায় আসবেন।

যশোর-৩ আসনের এ সংসদ সদস্য বলেন, যশোরবাসীর কাছে আমার প্রতিশ্রুতি ছিলো যশোরে নিম্ন অঞ্চলে জলাবন্ধতা নিরসন। সেই ভোগান্তি লাঘবে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। বর্ষা মৌসুমের আগে ৫০ শতাংশ ভোগান্তি কমে আসবে। এই শহরে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে চান, তাহলে এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক পৃষ্টপোষকতা বন্ধ থাকতে হবে। আমি আবার এ রমজানে ইফতারের পবিত্র মুহূর্তে প্রতিশ্রুতি দিচ্ছি, যশোরে কোনো মাদক ব্যবসায়ী, কিশোর সন্ত্রাসী গ্যাংয়ের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেবে না বিএনপি।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com