• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১২:৪৭
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১২:৪৭

96589302

দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কোন্দলের জেরে কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের ছেলে রিমন আলী বাদী হয়ে চারঘাট থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে (৫৫)। এছাড়া চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন (৪৮)সহ আরও সাতজনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন—ইউসুফপুর নিখাইপাড়া গ্রামের মো. আমরাউল (৫৫), মো. জোয়াভ (৪৫), আতিকুল ইসলাম ওরফে সাইমুল (৪৫), মো. আসাদুল (৩০), মো. সুমন (৩২), মো. দাব্বির (২০) ও মো. হালিম (৫০)। এজাহারে উল্লেখ করা হয়েছে, আতিকুল ইসলাম প্রধান আসামি উজ্জ্বলের চাচাতো ভাই।

মামলার এজাহার অনুযায়ী, আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক ও স্থানীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। নিহত এরশাদ আলী ছিলেন আবু সাঈদ চাঁদ গ্রুপের সমর্থক। এছাড়া ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

আগামী ৯ এপ্রিল ইউসুফপুরে একটি জলসার প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউসুফপুর সিপাইপাড়া জামে মসজিদে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তখন এরশাদ আলী প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়।

এজাহারে বলা হয়, শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করতে ইউসুফপুর সিপাইপাড়া মসজিদে যান এরশাদ আলী। নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড ও গাছের ডাল নিয়ে আসামিরা তার পথরোধ করে। পরে তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, এটি পরিকল্পিত হত্যা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। নিহত ব্যক্তি তার আত্মীয় দাবি করে তিনি বলেন, মসজিদ কমিটি নিয়ে বিরোধ থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে মামলায় জড়ানো হয়েছে।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মামলা রেকর্ড হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com