• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:০৪
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:০৪

96326520

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে এবং আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।

স্পেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স নির্ধারিত সময়ে পৌঁছানো নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সেই সাথে নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী আরিফুল হক বলেন, আগামী ১৮০ দিনের পরিকল্পনায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যে কিভাবে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ যেসব জায়গায় বন্ধ আছে তা পুনরায় চালু করা যায় আমরা সেভাবে কাজ করছি। আগামী মাসের মধ্যে অগ্রগতি দেখতে পারবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com