• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:০৫
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:০৫

96521874

জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে : কাইয়ুম চৌধুরী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের সিলেটের দুজন মন্ত্রী মন্ত্রিসভায় আছেন। একজন এই শহরেরই সংসদ সদস্য। তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আরেকজন সিলেট সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আমরা জনগণের কাজ করার জন্য বিভিন্ন দায়িত্ব পেয়েছি। এজন্য জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে

এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বিশেষ গুরুত্ব দিয়ে যার যে দায়িত্ব আছে ঠিকমতো পালন করবেন। বিশেষ করে ডেভেলপমেন্ট এজেন্সিগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

কর্মকর্তাদের অতীত কর্মকন্ডের সমালোচনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে আপনাদের মতোই লোকজন ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। আমরা এগুলো দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com