• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬ ৯:৪৫
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬ ৯:৪৫

9666659853

রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) রমজান মাস ও ঈদের পরপরই সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, পাশাপাশি শূন্য হওয়া সংসদীয় আসনগুলোর উপনির্বাচনও নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।

রবিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলমান উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, রমজানের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বছরের পুরো সময়জুড়েই বিভিন্ন ধাপে নির্বাচন চলবে। উপনির্বাচনগুলো এর আগেই সম্পন্ন করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না- এ বিষয়ে প্রশ্নের জবাবে কমিশনার জানান, এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের। সংসদ যে আইন প্রণয়ন করবে, নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দেশ-বিদেশে মতামত এসেছে। তবে কোথাও কোনো ঘাটতি ছিল কি না, তা কমিশন খতিয়ে দেখছে।

তিনি গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে কোনো ভুল করছে কিনা- গণমাধ্যম গঠনমূলক সমালোচনা করলে তা নির্বাচনকে আরও ভালো করতে সহায়তা করবে।

আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে কমিশন বদ্ধপরিকর বলে জানান এই নির্বাচন কমিশনার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com