• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারই উল্টা পথে হাঁটলে করার কিছু নেই: জামায়াত আমির

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:০৭
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:০৭

9622209

সরকারই উল্টা পথে হাঁটলে করার কিছু নেই: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সরকারকে সবদিক থেকে সহযোগিতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা সরকারের সফলতা চাই। কিন্তু সরকার উল্টো পথে হাঁটলে আমাদের কিছু করার নেই। আমরা সরকারের ব্যর্থতা চাইলে রাজপথে আগুন জ্বালানো শুরু করতাম।’

বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ জামায়াতে ইসলামী এই সভার আয়োজন করে।

আগামী ২৯ মার্চ শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে সংস্কার নিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে। সংস্কার বিষয়ে আলোচনার জন্য আমাদের নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। আমরা চাই নোটিশের অপেক্ষা না করে অধিবেশন বসার সঙ্গে সঙ্গে সংস্কার বাস্তবায়নের ঘোষণা দেওয়া হোক। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে, তবে কোনো টালবাহানা মানা হবে না।’

সংসদীয় গণতন্ত্রে সংসদই সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত উল্লেখ করে শফিকুর রহমান সতর্ক করেন, ‘সংসদে সমাধান না হলে রাজপথ আমাদের চেনা। আমরা প্রথমেই রাজপথে যেতে চাই না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com