• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কবীর আলমগীরের কথায় বিউটির গান ‘শ্যাম কালিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:১১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:১১

966303

কবীর আলমগীরের কথায় বিউটির গান ‘শ্যাম কালিয়া

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
অডিও প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিকের ব্যানারে রিলিজ হলো কবীর আলমগীরের গান ‘শ্যাম কালিয়া। ঈদের দিন বিকেলে সংগীতার ইউটিউব ও ফেসবুক পেজে গানটি রিলিজ হয়।

গানটি গেয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী ক্লোজআপ তারকা নাসরিন আক্তার বিউটি। এটির সুর আয়োজন করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী বিউটি বলেন, ‘এবার ঈদে আমার একাধিক গান আসছে। ‘শ্যাম কালিয়া’ আমার প্রিয় গানগুলোর একটি। গানের কথাগুলো অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

গীতিকার কবীর আলমগীর বলেন, ‘সংগীতার মতো নামকরা ব্যানার থেকে গানটি রিলিজ হওয়ায় আমি আনন্দিত। এটি আমার প্রথম গান। গানটির মাধ্যমে গীতিকার হিসেবে আমার পথচলা শুরু হলো।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com