• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিচ্ছেদের গুঞ্জনে দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:০১
আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:০১

965963

বিচ্ছেদের গুঞ্জনে দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বলিউড ও হলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় প্রতিভার জোরে তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তবে সম্প্রতি তাকে ঘিরে গুঞ্জন ওঠেছে, তার এবং নিক জোনাসের দাম্পত্য জীবন হয়তো সংকটে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন ধরে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জোরে শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস আলাদা হয়ে যাচ্ছেন। এতদিন বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা নীরব ছিলেন। অবশেষে তিনি নিজের নীরবতা ভেঙে সম্প্রতি দক্ষিণী গণমাধ্যম এনটিভি’র সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া সাক্ষাৎকারে বলেন, “আমি ও নিক খুবই সুখে আছি। একসাথে আমাদের জীবন এগিয়ে চলছে। বাইরের সমালোচনার দিকে আমরা বেশি মন দিই না। তবে শেষ কয়েকদিন ধরে শুনছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি।”

এ নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের গুজব ভাইরাল হয়? আমি এখনো ঠিক বুঝতে পারছি না।”

নিক জোনাসের সঙ্গে তার দাম্পত্য জীবন সুখের হলেও মানুষ কেন বিচ্ছেদের গুঞ্জন ছড়াচ্ছে—এর জবাবে প্রিয়াঙ্কা বলেন, “আমরা ভিন্ন দুই দেশের মানুষ। আমাদের ধর্মও আলাদা এবং আমাদের বয়সের পার্থক্যও রয়েছে। হয়তো এসব কারণেই মানুষ নানা কথা বলে। তবে আমরা গত আট বছর ধরে খুব সুখে আছি।”

প্রিয়াঙ্কা আরও জানান, তার জীবনের সঙ্গী হিসেবে নিককে তিনি যথার্থ মানুষ মনে করেন। তিনি বলেন, “আমরা পরস্পরকে চেনার মাত্র ছয় মাসের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। নিকের সঙ্গে দেখা হওয়ার পরই আমি অনুভব করি, সে-ই আমার জন্য সঠিক মানুষ। তাই বিয়ে করার সিদ্ধান্ত নিই।”

প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেন, “আমরা নেতিবাচক কথাবার্তাকে পাত্তা দেই না। বরং নিজেদের সম্পর্কের দিকে মনোযোগী। অন্যরা কী বলছে তা নিয়ে আমরা ভাবি না। আমরা খুবই সুখে আছি।”

উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছিল প্রিয়াঙ্কার সর্বশেষ ভারতীয় সিনেমা। দীর্ঘ বিরতির পর তিনি আবারও ভারতীয় সিনেমায় ফিরে আসছেন। শীঘ্রই তাকে দেখা যাবে এস.এস. রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com