• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:২৭
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:২৭

96002 8

জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসবে। পরদিন সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন।

তারা শোকবার্তায় দিলারা হাফিজ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com