• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার: এমপি মিলন

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৫:১৪
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৫:১৪

965820 2

গণভোট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার: এমপি মিলন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংসদের সামনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি বলেছেন, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীতে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের এ মতবিনিময় সভা হয়।

জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার ও শিশির মনির এবং এমপি মাহবুবুল আলম সালেহী।

প্রেস ব্রিফিংয়ে সাইফুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে ভিন্নধর্মী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে হবে। যেখানে সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র এবং সরকার ও বিরোধী দল সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তবে সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব এখনো নিশ্চিত না হওয়ার অভিযোগ এনে হতাশা প্রকাশ করেন সাইফুল আলম।

তিনি বলেন, ‘আইএফইএসের সঙ্গে মতবিনিময়ে জাতীয় সংসদের কার্যপ্রণালিতে (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষ মতামত দিয়েছে। সেই আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবে জামায়াতের প্রতিনিধিদল।’

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, ‘অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওই মতবিনিময় সভা হয়েছে। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে যথাযথ ভূমিকা রাখবেন বলে অভিমত দেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com