• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএসএফের গুলিতে যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:৩০
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:৩০

9633329 1

বিএসএফের গুলিতে যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী

লালমনিরহাট প্রতিনিধি
ছবি প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী এক ভারতীয় নাগরিককে ধরে আনে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মো. মিজানুর রহমান (২৮) উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ ধবলসুতি বিওপির সীমান্ত পিলার ৮২৬/১-এসের প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় ঘাস কাটতে যান মিজানুর রহমান। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিজানুরের কাঁধে গুলি লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে।

এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘স্থানীয় একজন কৃষক ওই সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফ গুলি ছুড়ে। এতে তার কাঁধে গুলি লাগে। এর প্রেক্ষিতে স্থানীয়রা এক ভারতীয়কে দুটি গরু সহ আটক করে নিয়ে আসে। আহত ব্যক্তি অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। ভারতীয় ব্যক্তি বিজিবির কাছে রয়েছে বলে শুনেছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com