• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চন্দনাইশে অলির বিরুদ্ধে বিক্ষোভ, বিএনপির কাছে ব্যাখ্যা চাইলো এলডিপি

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১০:২৯
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১০:২৯

962360

চন্দনাইশে অলির বিরুদ্ধে বিক্ষোভ, বিএনপির কাছে ব্যাখ্যা চাইলো এলডিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদের বীর বিক্রমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ঘটনায় বিএনপির কাছে ব্যাখ্যা চেয়েছে দলটি।

রোববার (৫ এপ্রিল) বিএনপির মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানিয়েছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক।

চিঠিতে বলা হয়, ৪ এপ্রিল বিকেলে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে অলি আহমদকে রাজাকার আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ করা হয়। একইসঙ্গে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এলডিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অলি আহমদ একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা। ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে তার এই স্বীকৃতির উল্লেখ রয়েছে। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের কর্মসূচিকে অযৌক্তিক।

ওমর ফারুক অভিযোগ করেন, বিক্ষোভ চলাকালে এলডিপির কার্যালয়ে হামলার উসকানি দিয়ে স্লোগান দেওয়া হয় এবং তার নাম ও ছবি থাকা বিলবোর্ড ভাঙচুর করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অলি আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে এ কর্মসূচি নেওয়া হয়েছে। তবে সেই বক্তব্যের নির্দিষ্ট উদ্ধৃতি, সময়, স্থান বা প্রেক্ষাপট কোথাও স্পষ্ট করা হয়নি বলেও দাবি করা হয়।

96320 3

চিঠিতে চারটি বিষয়ে বিএনপির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, কোনো বক্তব্যকে কটূক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, সেই বক্তব্যের পূর্ণ বিবরণ কী, এ ধরনের কর্মসূচি গ্রহণে দলীয় অনুমোদন ছিল কি না এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এ কর্মসূচিকে সমর্থন করে কি না।

চিঠিতে আরও বলা হয়, অভিযোগগুলো প্রমাণিত না হলে তা একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মানহানি ও জনশৃঙ্খলা বিঘ্নের শামিল হতে পারে। সে ক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে সোমবার (৭ এপ্রিল) এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, কর্নেল অলি এমন কী বলেছেন, সারা দেশের কেউ জানেন না কিন্তু চন্দনাইশের বিএনপি নেতাকর্মীরা জানেন। যে কারণে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তি, রীতিমতো তার ছবি নিয়ে লাফালাফি করেছেন। আমরা বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়েছি, এটি কী তাদের দলীয় নির্দেশনায় হয়েছে, নাকি চন্দনাইশের উশৃঙ্খল নেতাকর্মীরা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে এলডিপির প্রার্থী ছিলেন ওমর ফারুক। তিনি অল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের কাছে পরাজিত হন। ড. অলি আহমদ একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৬ সালে তিনি বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com