• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতুতে ইটিসি রেজিস্ট্রেশন শুরু, থামতে হবে না টোল প্লাজায়

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২১
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২১

9623592

পদ্মা সেতুতে ইটিসি রেজিস্ট্রেশন শুরু, থামতে হবে না টোল প্লাজায়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পদ্মা সেতুতে দ্রুত ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে টোল আদায়ের ফলে এখন থেকে টোল প্লাজায় গাড়ি না থামিয়েই পার হওয়া যাবে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৩ এপ্রিল থেকে ফরিদপুরের গোল্ডেনলাইন পরিবহনের বাস ডিপোতে পোর্টেবল আরএফআইডি (RFID) স্ক্যানারের মাধ্যমে মাঠ পর্যায়ে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া মাওয়া প্রান্তের নির্ধারিত বুথে সপ্তাহের প্রতিদিন রেজিস্ট্রেশন করা যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল এবং ঢাকার রাজারবাগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় ফিল্ড রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হবে। এখন পর্যন্ত ৫৪৬টি যানবাহন এই সিস্টেমের আওতায় নিবন্ধিত হয়েছে।
বর্তমানে ইটিসি ব্যবহারকারী যানবাহনগুলো টোল প্লাজায় না থেমে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে পার হতে পারছে। ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে এই টোল পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

ইটিসি ব্যবহারের সুবিধা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদ্ধতিতে টোল প্লাজায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। ফলে সময় ও জ্বালানি সাশ্রয় হবে। ক্যাশলেস লেনদেন হওয়ায় নগদ টাকা বহনের ঝামেলা থাকবে না এবং প্রতিটি লেনদেনের পর গ্রাহকের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘ইটিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে পদ্মা সেতুতে যাতায়াতকারী যানবাহনগুলো দ্রুততম সময়ে পারাপার হতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।’

নির্ধারিত বুথ থেকে দ্রুততম সময়ের মধ্যে যানবাহনের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com