• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২৯
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:২৯

9600007

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

সওদা সুমিকে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের জেরে গ্রেপ্তার করা সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি বলে দাবি করেছেন মহিলা জামায়াতের নেত্রীরা। তারা বলেন, কোনো নাগরিকের মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া গণতন্ত্রের জন্য হুমকি। এ ধরনের পদক্ষেপ সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি করে।

রাজধানীতে সওদা সুমির গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা জামায়াত। বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ এসব দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সওদা সুমির বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ‘মিথ্যা ও হয়রানিমূলক’। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। তাদের কণ্ঠে উঠে আসে, ‘নারীর কণ্ঠরোধ করা চলবে না’, ‘মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত কর’, ‘মিথ্যা মামলা প্রত্যাহার কর’ এবং ‘ভয়ের রাজনীতি বন্ধ কর’—এসব দাবিনির্ভর স্লোগান।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা স্পষ্ট করে জানান, নারীদের কণ্ঠ দমনের যেকোনো প্রচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।

নেতারা আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই তারা তাদের দাবি আদায় করতে বদ্ধপরিকর এবং সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মানববন্ধনে মহিলা জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের নারীরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com