• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১২:১৮
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১২:১৮

960002 2

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বুধবার (৮ এপ্রিল) সকালে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত মন্দিরের প্রধান উপাসনালয়সহ আশপাশের বিভিন্ন ধর্মীয় স্থাপনা ঘুরে দেখেন। এরপর তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের কাছে নেতারা বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। রাষ্ট্রদূতের সঙ্গে এই সফরে দূতাবাসের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সহসভাপতি তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অশোক মাধব রায় ও পূরবী মজুমদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, পদ্মাবতী দেবী ও বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক ড. ছায়া ভট্টাচার্য্য, মহিলাসম্পাদক শ্যামলী মুখার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সহসভাপতি নারায়ণ সাহা মনি ও গোপাল দেবনাথ, তথ্য-প্রযুক্তি ও যোগাযোগবিষয়ক সম্পাদক উর্মি ঢালী, সহমহিলা সম্পাদক ফাল্গুনী নন্দী, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com