• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মোর শান্তি হইল না, ছইলেরও আত্মা শান্তি পাবার নয়’

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:১৪
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:১৪

96000026

মোর শান্তি হইল না, ছইলেরও আত্মা শান্তি পাবার নয়’

রংপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত

‘মোর শান্তি হইল না, ছইলেরও আত্মা শান্তি পাবার নয়’ বলে মন্তব্য করেছেন শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।

তিনি বলেন, ‘এখন তো সরকারের হাতে সুযোগ দেখি কি করে। সঠিক বিচার না করলে ছাত্ররা জীবন দিয়ে কি হলো? জীবন দিয়ে তো কিছুই হলো না। এইটা বিচার হলেও শান্তি হয়নি। মোরও শান্তি হইল না ছইলের আত্মাও শান্তি পাবার নয়। দুনিয়াত সঠিক বিচার নাই।’

আবু সাঈদ হত্যা: ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহিদ আবু সাঈদের মামলার রায় ঘোষণার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মনোয়ারা বেগম বলেন, ‘বিচার এলেও সঠিক হয়নি। আশা করছি তারেক জিয়া এই বিচার সঠিক করবেন। দুইজন আসামি ফাঁকি পেয়েছে, আরেকজনকে দেয়নি। অনেক আসামি ধরা হয়নি। আবু সাঈদের হত্যার সঙ্গে যারা জড়িত তারা পালিয়ে গেছে। এখন সরকার হিসেবে তারেক জিয়ার কাছে সঠিক বিচার চাইছি। আরও বড় বড় নেতারা যারা আমার ছেলেকে হত্যা করার হুকুম দিয়েছে, তাদেরও ধরার দাবি করছি। হুকুমদাতার ঘর ধরা হয়নি। অনেকে বাইরে আছে। শাস্তি কম, ৫-১০ বছর। এতে আমরা খুশি নই।’

আপিল করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন না, আরও সময় আছে। দেখি কি হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেবো।’

মামলার রায়ে ২ পুলিশকে মৃত্যুদণ্ড, ৩ পুলিশকে যাবজ্জীবন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও মহানগর কমিশনারসহ ৫ জনকে ১০ বছরের সাজা, ৮ জনকে ৫ বছরের সাজা, ১১ জনকে ৩ বছরের সাজা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে পুলিশের গুলিতে শহিদ হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।

মানবতা বিরোধী অপরাধে এই মামলায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ গত ৫ মার্চ এই দিন ধার্য করেন।

মামলার গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদের হত্যা মামলার বিচার। এতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন।

মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন- সাবেক প্রক্টর শহিদুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্টার রাকিবুল হাসান রাসেল, রেজিস্টার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান হোসেন চৌধুরী ওরফে আকাশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com