• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথিকা

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:৩১
আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:৩১

9633369 1

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথিকা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১২ টার দিকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীথিকা বিনতে হোসাইন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার বড় সন্তান।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের বীথিকা বিনতে হোসাইন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই। অতীতের আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দল তাকে সেই সুযোগ দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেবে। বিবেচিত প্রার্থীরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমিকা রাখবেন। আমিও সেই প্রক্রিয়ার একজন সহযোগী হতে চাই।’

প্রয়াত স্বামী শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে বীথিকা বলেন, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিটি আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ‘বাবু একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন—যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং পছন্দমতো ভোট দিতে পারবে। সেই লক্ষ্যে তিনি খালেদা জিয়ার ডাকে আন্দোলনে সক্রিয় ছিলেন। কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যাওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।’

বীথিকা জানান, অর্পণ সংঘের মাধ্যমে তিনি গুম ও খুনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত পরিবারের প্রতিনিধিত্ব করবেন এবং তাদের কথা তুলে ধরবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com