• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:১৭
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:১৭

96595210

হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ: এমপি কয়ছর

শান্তিগঞ্জ প্রতিনিধি
ছবি প্রতিনিধি

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে ধান কর্তন উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দেশের মানুষের কথা বিবেচনা করে সরকার বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করেনি। দেশে তেলের কোনো সংকট নেই। ভবিষ্যতেও যেন দাম বাড়াতে না হয়, সেজন্য আমরা তেল সাশ্রয়ের উদ্যোগ নিয়েছি।”

তেলের বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে এমপি কয়ছর আহমদ বলেন, “যারা তেলের বাজারে সিন্ডিকেট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এসব সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে।”

হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে তিনি বলেন, “সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপন্ন হয়। এই ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী বছর থেকে পর্যায়ক্রমে কাজ শুরু হবে।”

পরে তিনি দরগাপাশা ইউনিয়ন পরিষদ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com