• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৪১

9857456

হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে ঘাড়ে বেল্ট পরে আসতে দেখা যায়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ‘হাসপাতাল থেকে এসেছি, দোয়া করবেন।’

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাকে প্রিজনভ্যানে আদালতে আনা হয়।

প্রিজনভ্যানে থেকে তাকে নামানো হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।’ তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে সেটা বলেননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ‘দুর্ঘটনায় মেরুদণ্ডে সমস্যা হওয়ার কারণে সাবেক পলককে ডাক্তার ম্যাগনেটিক থেরাপি দিতে বলেছিলেন। পরে আমরা আবেদন করলে, সেটি নিয়ে মিডিয়ায় খুব আলোচনা হয়। এজন্য তাকে এখন থেরাপি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন।’

আদালত সূত্রে জানা যায়, ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলকসহ মোট ৩৪ জন আসামি রয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ শুনানি হবে।

এর আগে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com