• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩৭
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩৭

96633326

নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।

নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে দায়ী করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই ঘটনায় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে নিজেদের ভেরিফায়ে অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন এই ‍দু’জন।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপি নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।’

সারজিস আলম ফেসবুকে পোস্টে লেখেন, ‘ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে লেখা রয়েছে, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা শুরু করে পুলিশের উপস্থিতিতেই। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আহত হন আরও বেশ কয়েকজন।”

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পাটওয়ারী লেখেন, ‘আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com